ঢাকা | 21 July 2026

হালুয়াঘাট আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি প্রিন্স, মহাসচিব অশোক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
দেশের উত্তর সীমান্তে ভারত-বাংলাদেশ বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হালুয়াঘাট স্থলবন্দরকে ঘিরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সভাপতি এবং অধ্যাপক অশোক কুমার সরকার মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে হালুয়াঘাটের হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আশরাফুল ইসলাম নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ২৫ জুন অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৪৯(ক) ধারা অনুযায়ী ১৭টি পদের বিপরীতে সমসংখ্যক বৈধ প্রার্থী থাকায় সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ; যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আ. স. ম. খালিদ ইকবাল নিটোল এবং স্টিফেন স্টেনশন রন্দ্রি; অর্থ সচিব মো. শাহিদুল ইসলাম; সমাজকল্যাণ সচিব হাজী মো. আজিজুল ইসলাম; তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত; শ্রম সচিব হাজী মো. কামরুজ্জামান দুলাল; সাংস্কৃতিক সচিব মো. সামছুল আলম সামস; ক্রীড়া সচিব মো. আসাদুজ্জামান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক এমদাদুল ইসলাম, মো. আলিমুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. সাখাওয়াত হোসেন মল্লিক এবং অপু সরকার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, হালুয়াঘাট স্থলবন্দরকে ঘিরে সীমান্ত বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কাস্টমস ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় জোরদার এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে নতুন কমিটিকে কার্যকর নেতৃত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব ব্যবসায়ী সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে হালুয়াঘাটকে দেশের অন্যতম সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্যকেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অধ্যাপক অপূর্ব ম্রং ও অধ্যাপক শেখ খালেদুজ্জামান আউলিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সুধীজন এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ