প্রস্তুতি সভায় শহর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক , জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির , অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম , বায়তুল মাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলার কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ডা. আব্দুল হামিদ, ওবায়দুল হক কোরাইশ, শহর আমির মিজানুর রহমান চৌধুরী, সদর আমির ইকবাল হোসাইন বাদল, জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।
জেলা আমির অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আয়োজিত লং মার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।
জেলা আমির তার বক্তব্য আরও বলেন, ‘দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ঢাকা-রংপুর লং-মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল করতে টাঙ্গাইল জেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে রাজপথের এই কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করব, ইনশাআল্লাহ।’
সভায় লংমার্চ ও ১৯ সেপ্টেম্বরে টাঙ্গাইল বাইপাসের পথসভা সফল করতে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।