ঢাকা | 16 March 2026

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ।। টাঙ্গাইলে দায়িত্ব পেলেন ওবায়দুল হক নাসির

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) সরকারের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ওবায়দুল হক।

সরকারের এই সিদ্ধান্তের ফলে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজতর হবে।

টাঙ্গাইল ছাড়াও সারা দেশের আরও ৪১টি জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন : পঞ্চগড় মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট মো. মাসুদ রানা প্রধান, বগুড়া এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ মো. হারুনুর রশিদ, নওগাঁ মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী মো.এরশাদ আলী, নাটোর মো. রহিম নেওয়াজ, মেহেরপুর মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া সোহরাব উদ্দিন,ঝিনাইদহ মো. আবুল মজিদ, যশোর দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা আলী আহমেদ, বাগেরহাট শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী স্নেহাংশু সরকার, ভোলা গোলাম নবী আলমগীর, বরিশাল আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর আলমগীর হোসেন, টাঙ্গাইল এস এম ওবায়দুল হক, শেরপুর এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ মো. মামুন মাহমুদ, রাজবাড়ী আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ  শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সিরাজুল ইসলাম , কুমিল্লা  মো. মোশতাক মিয়া, নোয়াখালী মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ