ঢাকা | 04 February 2026

সখীপুরে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির ৯ নেতা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে শতাধিক অনুসারী নিয়ে জাতীয় পার্টির নয়জন নেতা বিএনপিতে যোগদান করেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। 

যোগদানকৃত নেতা ও স্থানীয় বিএনপির নেতাকর্মী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তরের সখীপুর প্রতিনিধি মুহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে উপজেলা-ইউনিয়নের নয়জন নেতা বিএনপিতে যোগদান করলেন। যোগদান করা অন্য নেতারা হলেন— উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোতালেব মাস্টার, ফরমান আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, গজারিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, যাদবপুর ইউনিয়নের সভাপতি মোসলিম উদ্দিন খান, বহুরিয়া ইউনিয়নের সভাপতি শামসুল ইসলাম খান, হাতীবান্ধা ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ও  কাকড়াজান ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম। এ ছাড়া যোগদানের তালিকায় শতাধিক অনুসারীও রয়েছেন বলে যোগদান করা নেতারা জানিয়েছেন। 

সদ্য যোগদান করা মাসুদ রানা বলেন, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি আজ থেকে বিএনপিতে যোগদান করলাম। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, আজ জাতীয় পার্টি থেকে শতশত নেতা-কর্মী বিএনপিতে যোগদান করলেন। এতে করে আমি মনে করি বিএনপি আরও সুসংগঠিত সাবলীল ও শক্তিশালী হবে এবং আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পাল্লা আরও ভারী হবে। আমরা তাঁদেরকে স্বাগত জানালাম।
 

তবে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইল-৮ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাজমুল হাসান রেজা জানান, যাঁরা যোগদান করেছেন তাঁরা  সখীপুর উপজেলা জাতীয় পার্টির কোনো পর্যায়ের সদস্য নন, পদবী দিয়ে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা কেউ উপস্থিত ছিলেন না। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ