টাঙ্গাইল জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে।
এ সময় জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল-সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন