ঢাকা | 14 February 2026

টাঙ্গাইলে হ্যাঁ ভোট পড়েছে সাড়ে ১২ লাখের বেশি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে জুলাই সনদের ভিত্তি মজবুত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ-না ভোটের আয়োজন করা হয়। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে টাঙ্গাইলে হ্যাঁ ভোট দিয়েছেন ১২ লাখ ৬৫ হাজার ৮৪৭ ভোটার। অপরদিকে না ভোট দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৮৯৩ জন ভোটার। টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের দেওয়া তথ্য অনুসারে না ভোটের চেয়ে হ্যাঁ ভোট বেশি পড়েছে ৭লাখ ৭হাজার ৯৫৪ টি। 
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৫০৬ ভোট। এই আসনে না ভোট দিয়েছেন ৯২ হাজার ৮৭৮ জন ভোটার।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৬২ হাজার ৬০ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৭৪ হাজার ৮৭৫ জন ভোটার।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৪২ হাজার ৯৮৩ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৬৪ হাজার ৯২৪ জন ভোটার।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৩৩ হাজার ২১০ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৬৪ হাজার ৭১১ জন ভোটার।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৩৩ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৭৩ হাজার ২৬৯ জন ভোটার।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৮২ হাজার ৬০১ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৬৯ হাজার ১৫৮ জন ভোটার।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩১৭ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৪৭ হাজার ১৪১ জন ভোটার।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৫১ হাজার ৩৩৭ জন ভোটার। এই আসনে না ভোট দিয়েছেন ৭০ হাজার ৯৩৭ জন ভোটার।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ