ঢাকা | 14 February 2026

১৮ তারিখে এমপিদের শপথ গ্রহণ হবে এর পরেই সরকার গঠন--আহমেদ আজম খান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের নবনির্বাচিত এমপি এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ১৮ তারিখে এমপিদের শপথ গ্রহণ হবে। এর পরেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন বর্তমান সরকার প্রধান। তখন বিএনপির সম্নানিত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়ে তার সহকর্মীদের নিয়ে সরকার গঠন করবেন। তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় টাঙ্গাইলের বাসাইলে তার বাসভবনে নির্বাচন পরবর্তী কুশল বিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি আরো বলেন, আমি ৪০ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। এই নির্বাচনটা খুব সহজতর ছিল না। নানা প্রতিকুলতা পেরিয়ে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি অনেক খুশি। আমি বাসাইল-সখীপুর বাসিকে অনেক কৃতজ্ঞা ও ধন্যবাদ জানাই। আমি মনে করি আগামী ৫টি বছর বাসাইল-সখীপুরের মানুষের মুখে হাসি ফুটানোই আমার প্রধান কাজ হবে। 

বিজয়ের এই আনন্দকে তিনি বাসাইল-সখীপুরবাসির প্রতি উৎসর্গ করেছেন।এরপর তিনি বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচন পরবর্তী সংক্ষিপ্ত বিজয় সমাবেশে অংশ নেন। এসময় তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত সমগ্র বাসাইল-সখীপুরবাসির বিজয়। এসময় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে। সমাবেশে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। স্লোগান, করতালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন তারা।

এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, নির্বাচনের আগে বাসাইল-সখীপুরে উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করারও আশ্বাস দেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ