ঢাকা | 24 February 2026

নাগরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আওয়াল লাভলু বলেন, নাগরপুরকে একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা হবে না বলে তিনি সতর্ক করেন।

সভায় উপজেলার যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান এবং থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ