ঢাকা | 13 August 2026

ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার টাঙ্গাইলের ঘাটাইল থানায় দায়ের করা একটি প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন মোঃ সেন্টু (২৬)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। র‍্যাব সূত্রে জানা যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঝুনকাইল এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন কবির (৫৮) গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকায় সাখাওয়াত ডাক্তারের বাড়ির মোড় সংলগ্ন আজমান আলীর বাড়ির সামনে পার্কিং করে জুমার নামাজ আদায়ের জন্য যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন অজ্ঞাতনামা চোরেরা তার প্রাইভেটকারটি চুরি করে নিয়ে গেছে।এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ঘাটাইল থানার মামলা নং-১৭ তারিখ ২৩ জানুয়ারি ২০২৬ এবং পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঘাটাইল উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকার চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে মোঃ সেন্টু (২৬)কে গ্রেফতার করা হয়।র‍্যাব আরও জানায় একই ঘটনায় এর আগে গত ২ মার্চ ২০২৬ তারিখে আব্দুল কাদের (২৭) জেলা লালমনিরহাট এবং মামুন আহমেদ (৪২) জেলাব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ