ঢাকা | 27 September 2026

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে সাইকেলের শোরুমসহ চারটি দোকান পুড়ে গেছে।অগ্নিকাণ্ডে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন  কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে বাগানবাড়ি চৌরাস্তা বাজারে আগুন লেগেছে। সংবাদ পেয়ে তারা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এতে সাইফুল ইসলাম নামে একজনের একটি সাইকেল শোরুম ও দোকান, রনি সাইকেল স্টোর, হালিম সাইকেল স্টোর এবং মুখলেছ সাইকেল স্টোর পুড়ে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দোকানগুলো টিনশেড ছিল এবং অগ্নিনির্বাপণের প্রাথমিক কোনো ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
l


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ