ঢাকা | 02 April 2026

ময়মনসিংহ সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 ময়মনসিংহ ব্যুরো :
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ  বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা (বনানী) -জয়দেবপুর ময়মনসিংহ (এন-৩) জাতীয় মহাসড়ক এবৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। 

 সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমানের নির্দেশনায়  এবং সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলমের তত্ত্বাবধানে ০১ এপ্রিল দুপুরে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে দিগারকান্দা বাইপাস মোড় গোল চক্করে বৃক্ষ রোপণ করেন  ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম শুভ।

 সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের ব্যবস্থাপনায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের উপ-বিভাগীয় প্রকৌশলী শ্রী  সাগরময় রায়,  সহকারী প্রকৌশলী নূরে আলম কামাল পাশা, ময়মনসিংহ সদরের উপ-সহকারী প্রকৌশলী আমানউল্লাহসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এসময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রত্যেক চারার সাথে খুঁটি পু্তা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ