কামাল হোসেন
টাঙ্গাইলের ভূঞাপুরে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ন ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসী মালিককে ৫৩ হাজার ৫'শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং টাঙ্গাইলের ওষুধ তত্বাবধায়ক তাহমিদ জামিল। এসময় ফার্মেসী মালিকদের আইন মেনে চলা চলার পরামর্শ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, নিয়মিত তদারকি ও অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে আজ বিকালে পৌর শহরের বিভিন্ন ওষুধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ন ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসী মালিককে ৫৩ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মেসী মালিকদের আইন ও বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লাল মিয়াসহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা ও ওষুধ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।