ঢাকা | 12 April 2026

মধুপুরে ২ হাজার ৪শ কৃষক পেলোপাটবীজ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরের ২ হাজার ৪০২জন কৃষককে বিনামূল্যে পাটবীজ সরবরাহ  করেছে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। সোনালী আঁশ পাটের সম্প্রসারণের জন্য ১১ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এক থেকে দেড় কেজি পরিমাণ পাটবীজ তুলে দেওয়া হয়।

পাটবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পাটউন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা। এতে প্রধান অতিথি ছিলেনমধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজুলল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকারআব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ  পান্না প্রমূখ।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা জানান, মধুপুরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুই হাজার ৪০২জন কৃষককে তিন হাজার ৫০ কেজি উন্নত জাতের পাটবীজ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় ৩৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে পাটঅধিদপ্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ