ঢাকা | 05 March 2026

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাইলের মধুপুরে এক মাদক সেবনকারীকে   দেড় বছরের ( ১ বছর ৬ মাস) কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার  দুপুরে মধুপুর পৌরশহরের আঙ্গিনা পাড়া  এলাকার আবুল কাশেমের  ছেলে মো. খোকন মিয়াকে  (৩৮) এই দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর পুলিশ মাদক সেবনের সময় মাদকদ্রব্যসহ হাতে নাতে তাকে গ্রেফতার   করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে অপরাধী খোকন মিয়াকে  এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এসব অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ