মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তথ্যই শক্তি। নিরপেক্ষতা বজায় রেখে সত্য বস্তুনিষ্ঠতথ্য উপস্থাপন ও সাংবাদিকতার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। এনটিভি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দর্শকের মন জয় করেছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
এতে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি ডা: সাইফুল ইসলাম স্বপন। এতে বক্তব্য দেন রবিউল আউয়াল লাভলু, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক শাহজামান খান তুহিন, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, রুমি আক্তার পলি প্রমুখ।