ঢাকা | 17 April 2026

দেলদুয়ারে বিএনপির সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ছিলিমপুর ইউনিয়নে ভুমিদস্যু, মাদককারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছিলিমপুর বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এর প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ছিলিমপুর বাজার প্রাঙ্গনে ছিলিমপুর ইউনিয়ন এলাকাবাসী ও বাজার বনিক সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল সদর থানা বিএনপির এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ডাক্তার মো. শহিদুল ইসলাম, বাজার বনিক সমিতির সহ-সভাপতি ইব্রাহিম খলিল, ছিলিমপুর ইউনিয়ন ইউপি সদস্য সোহাগ হোসেন, বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. আজাহারুল ইসলাম মল্লিকসহ বাজার বনিক সমিতির সকল সদস্য বৃন্দ।

উল্লেখ, সাইফুর ইসলাম দেলদুয়ার উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। বৃহস্পতিবার  (৯ এপ্রিল) রাত ৮ টার সময় বাসায় যাওযার পথে দুর্বৃত্তদের এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রীরা দ্রুত পালিয়ে যায়। পরে নিকটবর্তী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধিন আছেন ।
টাঙ্গাইল


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ