ঢাকা | 27 September 2026

সা’দত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হবে--- সুলতান সালাউদ্দিন টুকু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন , বাঙ্গালীল হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে । ঐতিহ্যবাহী এই সাদত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন আমাদের দেশটি পৃথিবীর মানচিত্রে সমৃদ্ব ও শক্তিশালী দেশ হিসেবে এবং অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে। আগামী দিনে আমাদের সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা'দত কলেজে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে প্রতি বছর এ ধরনের মেলার আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় ছিল গ্রামীণ সংস্কৃতির নানা আয়োজন। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢাকের তালে তালে লাঠিয়ালদের বীরত্বপূর্ণ ও কৌশলী প্রদর্শনী উপস্থিত হাজারো দর্শককে মুগ্ধ করে। মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্যের সমাহার এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজনে সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ