ঢাকা | 27 September 2026

সাংস্কৃতিক নগরী হিসেবে টাঙ্গাইলকে গড়ে তোলার ঘোষণা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এ লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ ও সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল ক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ আয়োজিত কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় টাঙ্গাইল সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। সময়ের ব্যবধানে সেই অবস্থান অনেকটাই হারিয়ে গেছে। সাহিত্যচর্চা বাড়ানো এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা পুনরুদ্ধার সম্ভব বলে তিনি মনে করেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা গেলে দ্রুতই টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ ক্ষেত্রে স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প ও আধুনিক সংস্কৃতির সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

টাঙ্গাইলকে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে জেলাটি সন্ত্রাসের সঙ্গে যুক্ত যে অপবাদ পেয়েছিল, তা থেকে বের হয়ে আসতে হবে। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মাহমুদ কামাল। উদ্বোধন করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। এ সময় আরও বক্তব্য দেন কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদলসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ