টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মিজ্ধসঢ়; নূরজাহান আক্তার সাথী।তিনি ধনবাড়ীর বীরতারা, বানিয়াজান,বলিভদ্র,মুশুদ্দি,পাইস্কা,যদুনাথপুর ও ধোপাখালী ইউনিয়ন সহ ধনবাড়ী পৌরসভার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ ছুটে চলছেন সরকারের উন্নয়নমূলক কাজ দেখাশুনাকরতে। তার এমন কর্মকান্ডে উপজেলা জুড়ে তিনি নীতিবান আর্দশবান একজন মানবিক ইউএনওহিসেবে খ্যাতি দিয়েছেন সাধারণ জনগন। এমন একজন ন্যায় সৎ নীতিবান নারী উপজেলা নির্বাহীঅফিসার পেয়ে খুশি উপজেলাবাসী।
উপজেলার বীরতারার কৃষক ছানায়োর হোসেন, হাবিবুর রহমান, শিক্ষক শিরিন খানমসহ আরো অনেকে জানান, বর্তমান ইউএনও সাথী স্যার উপজেলাজুড়ে উন্নয়ন,শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা দিকে সার্বক্ষণিক নজর দিয়ে যাচ্ছে। সেই সাথে তার নির্দেশনায় ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিকের চৌকসতায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুরো উপজেলা জুড়ে আইন-শৃংঙ্খলা পরিস্থিস্তির উন্নয়ন ঘটছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মিজ্ধসঢ়; নূরজাহান আক্তার সাথী জানান,
মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদয় ও উপজেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজ নিয়মিত পরিদর্শন করে যাচ্ছি। কাজে কোন প্রকার দূর্নীতি ছাড় দেওয়া হবে না। ধনবাড়ী উপজেলাবাসীর উন্নয়ন নিরাপত্তাসহ সকল কাজে এ উপজেলার সকল জনগণের সহযোগীতায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। সামনের দিনেও উপজেলাবাসীর সহযোগীতা নিয়ে এই ধনবাড়ী সকল দিকের নানা কাজ সঠিক ভাবে করতে চাই।