টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি।
শনিবার (৪ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।.
ক্যাম্পে গাইনি, মেডিসিন, অর্থোপেডিক্স ও শিশু রোগ বিশেষজ্ঞরা রোগী দেখেন। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।চিকিৎসা শেষে সব রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এবিএম শহিদুল ইসলাম এবং স্কয়ার ফার্মাসিটিক্যালসের সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার মো রেজওয়ান কবির। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিটিক্যালসের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো: কামরুল হাসান, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো: বজলুর রহমান, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পলাশ চন্দ্র সিংহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় গ্রামবাসীরা। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।