ঢাকা | 21 September 2026

ভিক্ষুকদের স্বাবলম্বী করতে টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের সার্ভে কার্যক্রম

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ভিক্ষাবৃত্তি বন্ধ করে ভিক্ষুকদের স্থায়ী কর্মসংস্থানের আওতায় আনতে টাঙ্গাইলে দিনব্যাপী সার্ভে কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সর্বদা নির্ভীক ফাউন্ডেশন'। রোববার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই তথ্য সংগ্রহ ও জরিপ কাজ পরিচালিত হয়। হফাউন্ডেশন সূত্রে জানা যায়, শহরের ভিক্ষুকদের একটি সুনির্দিষ্ট ডাটাবেজ তৈরির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে পাঁচটি পৃথক টিম গঠন করা হয়। দিনব্যাপী এই টিমগুলো টাঙ্গাইল শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভিক্ষুকদের প্রাথমিক তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে তাদের টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসে। সেখানে প্রাপ্ত তথ্যের নিবিড় যাচাই-বাছাই ও নিবন্ধনের পর তালিকাভুক্ত ভিক্ষুকদের রেজিস্ট্রেশন কার্ড প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আয়োজকরা জানান, প্রথম ধাপের এই সার্ভে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেক ভিক্ষুকের শারীরিক সক্ষমতা, পূর্ব অভিজ্ঞতা, কাজের আগ্রহ এবং পারিবারিক পটভূমি বিবেচনায় নেওয়া হবে। পরবর্তীতে তাদের প্রত্যেকের জন্য উপযুক্ত কর্মসংস্থান বা ছোট ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি করে দেওয়া হবে, যাতে তারা পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীলতা কাটিয়ে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে পারেন।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের সভাপতি শাহিন সরকার, প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো এবং সাধারণ সম্পাদক মারুফ সিকদার তানভীরসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

ফাউন্ডেশনের দায?িত্বশীল প্রতিনিধিরা জানান, এটি কার্যক্রমের প্রাথমিক ধাপ। প্রথম দিনের ধারাবাহিকতায় আজ সোমবার শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই সার্ভে ও নিবন্ধন কার্যক্রম চালু থাকবে, যাতে কোনো প্রকৃত ভিক্ষুক এই জরিপ থেকে বাদ না পড়েন। উদ্যোগটির মূল লক্ষ্য তুলে ধরে ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, কেবল সাময?িক আর্থিক সহায়তা বা ত্রাণ প্রদান এই কর্মসূচির উদ্দেশ্য নয়; বরং ভিক্ষুকদের সামাজিক মর্যাদা পুনরুদ্ধার এবং তাদের জন্য টেকসই ও সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করাই সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ