ঢাকা | 10 October 2026

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর সমঝোতায় বাড়ি ফিরেছেন সেই বৃদ্ধ দম্পতি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের সখীপুরে কোটি টাকার সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে আসা বৃদ্ধ দম্পতি অবশেষে নিজেদের বাড়িতে ফিরেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় আসেন বৃদ্ধ দম্পতি ডা. আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম। পরে রাত ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ওই বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মোবাইল ফোনে তাঁদের লন্ডন প্রবাসী ছেলে ডা. শাহ জালালের সঙ্গেও কথা বলেছেন। পরে আযম খান লন্ডন প্রবাসী ছেলে চিকিৎসক শাহ জালালের পাঠানো এক লাখ টাকা ওই দম্পতির হাতে তুলে দেন। মন্ত্রী জানান, বাবা-মায়ের ভরণপোষণের জন্য ছেলে প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠাবেন বলে কথা দিয়েছেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল)  এ কে এম মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডন প্রবাসী চিকিৎসক ডা. শাহ জালালের বিরুদ্ধে জোর করে জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে। অভিযোগ করেছিলেন তাঁর মা আনোয়ারা বেগম। তবে ডা. শাহ জালাল অভিযোগ অস্বীকার করে বলেছেন, পারিবারিক সম্পত্তি রক্ষায় মা-বাবার সম্মতিতে ইসলামী ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, বাবা-মায়ের সঙ্গে লন্ডনপ্রবাসী চিকিৎসক ছেলের বিরোধের আপাতত নিষ্পত্তি হয়েছে। ওই বৃদ্ধ দম্পতিকে সখীপুরে তাঁদের নিজেদের বাড়িতে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে। 

উল্লেখ্য, চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের করা অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র নেতিবাচক আলোচনার সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার এ বিষয়ে আজকের পত্রিকা অনলাইনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে মূল ঘটনা সামনে আসে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ