ঢাকা | 11 October 2026

জাতীয় গ্রিডে প্রতিদিনই বিদ্যুতের উন্নতি হচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় গ্রিডে প্রতিদিনই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শহরে অটোরিকশার যানজট নিয়ন্ত্রণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অটোরিকশার যানজট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নির্ধারণে প্রশাসনকে মূল্যায়ন করতে বলা হয়েছে। পৌর প্রশাসককেও এ বিষয়ে মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে শহরে কোনো অবৈধ যান চলতে না পারে। অতিরিক্ত লাইসেন্স দেওয়ার বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, টাঙ্গাইলে একটি পাওয়ার স্টেশন রয়েছে, যা কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। এতে জেলার বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ যুক্ত হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল ও পুলিশ সুপার শামছুল আলম সরকার।

এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ