ঢাকা | 12 October 2026

ভূঞাপুরে ১০ হাজার মিটার চায়না জাল ধ্বংস

কামাল হোসেন, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে মৎস্য সম্পদ রক্ষায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার চায়না দুয়ারি জাল আটক করেছে উপজেলা প্রশাসন। পরে আটককৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.রিমা আক্তার। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে রোববার বিকালে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার মিটার চায়না দুয়ারি জাল আটক করে পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, মৎস্য সম্পদ রক্ষায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ