ঢাকা | 22 November 2026

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২১ নভেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে স্বাধীনতা যুদ্ধে শহীদদের কবরস্থানে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি আবুল হাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান চানু, বাসাইল পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মামুন মোর্শেদ ভূইয়ার সঞ্চালনায় এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক খান মাসুদ, তাহের রাজা খান, খন্দকার আরিফ হোসেনসহ বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাসাইল উপজেলা হানাদারমুক্ত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের অসীম সাহস, ত্যাগ ও বীরত্বের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখা আমাদের সবার দায়িত্ব।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ