ঢাকা | 15 May 2026

উন্নয়নের সুফল ও জনসম্পৃক্ততা বাড়াতে টাঙ্গােইল জেলা তথ্য অফিসের সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে জনসচেতনা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল-জুন সময়ে প্রচার কার্যক্রমের নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিস, টাঙ্গাইল গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে মুখ্য আলোচনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার তাহমিনা জান্নাত। তিনি বিগত সময়ের সরকারের নির্বাচনী ইশতেহার সংক্রান্ত প্রচার কার্যক্রম বাস্তবায়নের সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন।

তিনি গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত বাস্তবায়িত কাজের বিতরণ তুলে ধরেন। চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শনী ১৬০টি, সড়ক প্রচার/মাইকিং ৬০ইউনিট, উম্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা ৯টি, নারী সমাবেশ/আলোচনা সভা ৩টি,কৃষক সমাবেশ ১টি, পিএই কভারেজ/শব্দযন্ত্র স্থাপন ৮৬টি, পোস্টার/পুস্তিকা বিতরণ ১৭৪৫০টি, অনলাইনে সচেতনতামূলক বার্তা প্রচার ৩৭টি, পেপার ক্লিপিং ২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধীকার কর্মসূচী কৃষক কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের পিএ কভারেজ ১টি এবং লাইফ প্রচার ৭টি।

এবং বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতিতে উঠান বৈঠক/কমিউনিটি সভা ১০২১টি, নারী সমাবেশ ২০২টি,চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন- ১১০৬০টি, সড়ক প্রচার/মাইকিং -৩২৪৮ইউনিট,অনলাইন প্রচার-২৩১৬টি,কৃষক সমাবেশ -১৪টি, ফ্যামিলি সমাবেশ -২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার-৩৪০টি ও নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা -১৪টি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী রিপন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান।

উপস্থিত ৪০জন সাংবাদিকদের মধ্যে থেকে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন ও বাংলাদেশ নিউ এজ জেলা প্রতিনিধি হাবীব খান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ