কাজী লিবান উল হক (জায়ান) পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে সাভারের ক্যান্টনমেন্ট সেনা পাবলিক স্কুল থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল।
কাজী লিবান বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারস এন্ড এক্সপোর্ট এসোসিয়েশনের পরিচালক লায়ন কাজী আশরাফুল হক জুয়েলের কনিষ্ঠ সন্তান এবং জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার কাজী ইমদাদুল হকের নাতী। আশরাফুল হক জুয়েলের বাড়ী টাঙ্গাইলের কাগমারী রোড এলাকায়।
কাজী লিবান উল হক জায়ান সততা, নিষ্ঠা ও মূল্যবোধ নিয়ে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে পিতা-মাতা, শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।