বাংলাদেশ কাবাডি অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক রেফারি, সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড়, টাঙ্গাইল সদরের কৃতি সন্তান, ক্রীড়াঙ্গনের গর্ব এবং টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি জনাব আজগর আলী বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কাবাডির উন্নয়নে নিষ্ঠা, সততা, দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁর এই নির্বাচিত হওয়াকে দেখা হচ্ছে।
ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আজগর আলীর অভিজ্ঞ নেতৃত্ব, দূরদর্শিতা এবং ক্রীড়ার প্রতি আন্তরিক ভালোবাসা বাংলাদেশ কাবাডিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে। তাঁর নেতৃত্বে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাবাডির অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং নতুন নতুন সাফল্য অর্জিত হবে।
টাঙ্গাইলবাসীর জন্যও এটি অত্যন্ত গর্বের একটি অর্জন। তাঁর এই সাফল্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা জোগাবে।