পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল স্তরে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ভোক্তা উৎপাদনকারী ও সরবরাহকারীদের আরো সচেতন হওয়ার আহব্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ প্রদীপ কুমার সাহা, উপ-পরিচালক স্থানীয় সরকার ময়মনসিংহ মোহাম্মদ আশিক নূর, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, অবন্তীর ডক্টর সাইফুল ইসলাম প্রমূখ।
পরিচালক স্বাস্থ্য ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন খোলা কৌটা, তাপের পাশে এবং রান্নার শুরুতে লবণ ব্যবহার করলে আয়োডিন চলে যায়। তাই এসব নিয়ম মেনে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের আহ্বান জানান।