ঢাকা | 01 April 2026

কালিহাতীতে অবৈধভাবে ডিজেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের কালিহাতীতে কৃত্রিম সংকটের লক্ষ্যে অবৈধভাবে এক হাজার লিটার ডিজেল মজুদ রাখায় দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে এলেঙ্গা ভূঞাপুর সড়কের উপজেলার পালিমা বাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী বজলুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসম্মুখে তেল বিক্রি করে দেওয়া হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালিমা বাজারে দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা এক হাজার লিটার ডিজেল পাওয়া যায়। অবৈধভাবে মজুদ করায় দোকানদার ফজলুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে মজুদকৃত তেল
জনসম্মুখে বিভিন্ন যানবাহনে বিক্রি করে দেওয়া হয়েছে।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ