ঢাকা | 04 February 2026

আজ টাঙ্গাইলে আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আজ শনিবার ৩১ জানুয়ারি টাঙ্গাইল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইলে সাজ সাজ রব উঠেছে নেতাকর্মীদের মাঝে। 
শনিবার বিকেল চারটায় ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায়  নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। 
নেতাকে বরণ করতে এবং নির্বাচনী সমাবেশ  সফল করার লক্ষ্যে নানা প্রস্তুতি ও উদ্যোগ নেয়া হয়েছে। 
আগামীকাল টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে ঘিরে জেলায় চলছে ব্যাপক শেষ মুহূর্তের প্রস্তুতি।

দলীয় সূত্র জানায়, সফর উপলক্ষে টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় সহ গুরুত্বপূর্ণ সড়ক, সভাস্থল ও আশপাশের এলাকায় সাজসজ্জা সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। 

বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানিয়েছেন, তারেক রহমানের সফরকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

আজ শুক্রবার বিএনপি'র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশস্থল পরিদর্শন করেন।  
এ সময় তিনি বলেন,  বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সকল প্রস্তুতি চলছে। তারেক রহমানের আগমনে টাঙ্গাইলের মানুষের মাঝে ঈদের উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি টাঙ্গাইলের উন্নয়নসহ দীর্ঘদিনের নানা আশা-আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি দিবেন বলে আশা করা হচ্ছে। 
জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু বলেন, নির্বাচনী সমাবেশে লাখো মানুষের উপস্থিতি হবে।  টাঙ্গাইল জেলা বাসি তারেক রহমানের আগমনের অপেক্ষার প্রহর গুনছেন।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মানুষ অধির অগ্রহে অপেক্ষা করছেন। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ