ঢাকা | 07 July 2026

গৌরীপুরে গোসলে গিয়ে দু’বোনের মৃত্যু!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় রোববার (৫জুলাই/২৬) দুপুরে গোসল করতে গিয়ে দু’বোন রিয়া মনি (৭) ও হিলমা মনি (৫) মারা গেছে। ওরা দু’জনেই পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার কন্যা। এ ঘটনায় এলাকায় মাতম শুরু হয়। বিদ্যালয়ের সহপাঠী ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। 
দু’জনের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো। দ্বিতীয় শ্রেণিতে পড়তো রিয়া মনি ও প্রাক-প্রাথমিক শাখা শিক্ষার্থী ছিলো হিলমা মনি। 

পশ্চিমপাড়ার সাবেক মেম্বার মো. নবী হোসেন জানান, ওরা দুপুরে পশ্চিমপাড়ার আব্দুল গনির পুকুরে গোসল করতে গিয়েছিলো। পরে আর ফিরে আসে নাই। তবে ছোট মেয়েটাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘন্টা তল্লাশী চালিয়ে হিলমা মনির লাশ উদ্ধার করে।

এদিকে স্থানীয় লোকজন বড় মেয়ে রিয়া মনিকে তাৎক্ষনিক উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, পরিবারের লোকজন বলেছে দুপুরে গোসলে গিয়েছিলো।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ