ঢাকা | 14 September 2026

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব কলি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের  আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নুরুজ্জামানকে আহবায়ক ও সারোয়ার জাহান কলিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের  ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় ঘাটাইলের একাধিক প্রেসক্লাব ও সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ঐক্যমত্যের ভিত্তিতে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় বিভিন্ন সংগঠনের  কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, খান মোহাম্মদ ফজলুর রহমান 
সাইয়্যিব মোহাম্মদ হামিদুল্লাহ, মোঃ সাজ্জাদুর রহমান, আব্দুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, মোঃ রবিউল আলম বাদল, এবিএম আতিকুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। তিনি নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। 

উল্লেখ, দীর্ঘদিন ধরে ঘাটাইলে একাধিক প্রেসক্লাব ও সংগঠন থাকায় সাংবাদিকদের মধ্যে নানান বিভেদের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে সকলের মতামতের ভিত্তিতে সকল সংগঠন বিলুপ্ত ঘোষনা করে একটি প্রেসক্লাব গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ