ঢাকা | 19 February 2026

মধুপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ  জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রিড়া সমিতির উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর  উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.বাবুল হোসেন,  একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ।
এসময় উপজেলার জাতীয় স্কুল, মাদরাসা, ও কারিগরি  শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধান  শিক্ষকগন সহ , শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ