এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব ঢাকা-টাঙ্গাইল সুপিরিয়রদের উদ্যোগে টাঙ্গাইলে সকাল ৭ টায় হেলথ কেয়ার সেবা ও দুপুর ১:৩০ মিনিটের সময় কোর্ট চত্বর এলাকা ও জেলা মৎস্য সমিতি ভিতরে ১৫০টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এ সময় অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা-টাঙ্গাইল এর সভাপতি সুপিরিয়র মাহমুদুল হক সানু। এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট মমতাজ করিম, রেজাউল করিম, এডভোকেট আয়ুব আলী ও খন্দকার নুরুল আমিন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।