ঢাকা | 17 April 2026

ছিলিমপুর বিএনপি ও বণিক সমিতি সভাপতির উপর হামলাকারীদের শাস্তির দাবিতে ব্যবসায়িদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার ছিলিমপুর ইউনিয়ন বিএনপি ও বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন ব্যবসায়িরা। বুধবার  (১৫ এপ্রিল) হামলায় সম্পৃক্ত .টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ছিলিমপুরের চিহ্নিত চাঁদাবাজ ও ভুমিদশ্যু সাজ্জাদ হোসেন সবুজসহ জড়িতদের শাস্তির দাবিতে ছিলিমপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন-টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, দেউলি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইমরান হোসেন জাহাঙ্গীর, ছিলিমপুর বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম, আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল, ছিলিমপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আজহারুল ইসলাম মল্লিক প্রমুখ। এ সময় সমিতির সাধারণ ব্যবসায়িগণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। শেষে দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

এরআগে, গত সোমবার (১৩ এপ্রিল )ওই হামলা মামলার ২ নং আসামী মো. শাহিনুর রহমান বল্টু নামের একজনকে গ্রেফতার ও কারাগারে পাঠিয়েছে দেলদুয়ার থানা পুলিশ।দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, মামলার একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাত পৌনে নয়টার দিকে সাজ্জাত হোসেন সবুজের নেতৃত্বে ছিলিমপুর ইউনিয়ন বিএনপি ও বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের উপর হামলার ঘটনাটি ঘটে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ