ঢাকা | 28 June 2026

জাতীয় এয়ারগান প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিল টাঙ্গাইল সংগ্রহশালা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
১২ তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রতিযোগিতায় এয়ারগান ইভেন্টে জাতীয় পর্যায়ে টাঙ্গাইল জেলা রাইফেল ক্লাবের প্রতিযোগী তানভীর আহমেদ দ্বিতীয় স্থান অধিকার এবং  সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার  রাতে খুব সুন্দর রাতে টাঙ্গাইল সংগ্রহশালার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। শহরের নিরালা মোরে টাঙ্গাইল সংগ্রহশালার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় তানভীর আহমেদ সহ আরো ছয়  অংশগ্রহণকারীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে তাদেরকে সংগ্রহশালার বই উপহার প্রদান করেন টাঙ্গাইল সংগ্রহশালার সভাপতি ইসমাইল হোসেন সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রহশালার সাধারণ সম্পাদক মির্জা মাসুদ রুবেল, সহ-সভাপতি আমিনা মামুন এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন। 

এয়ারগান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল,  এইচ এম গোলাম মাহদি, অর্জুন দত্ত সান, নাজিয়া হক সারা, জিনেদিন জিদান, সাবরিনা ইসলাম, মমতাহিনা  হক নোহা ও তানভীর আহমেদ।  সার্বিক পরিচালনায় ছিলেন এস এম মহসিন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ