৪৪তম জাতীয় ক্রিকেটে মাগুরা জেলাকে ৬১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাঙ্গাইল জেলা। ২৩ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জামালপুর স্টেডিয়ামে টস জয়ী টাঙ্গাইল জেলা প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়।
টাঙ্গাইল জেলা দলের জিম্বাবুয়ের মাঠে অনুর্দ্ধ-১৯ বিশ^কাপ খেলে আসা দূরন্ত বাঁহাতি ব্যাটসম্যান রিফাত বেগ ও লিমনের উদ্বোধনী জুটি ৫৫ রান আসে। দ্বিতীয় উইকেট জুটিতে লিমন ও জয়রাজ শেখ ইমনের জুটি দলীয় ৮৭ রান এবং লিমন ও অধিনায়ক মেহেদী মারুফের জুটি দলীয় ১৩৩ রানের পর ধস নেমে রুবেল মিয়া, প্রিতম, রাকিবের উইকেট দ্রুত আউট হলে ৭ উইকেটে দলীয় স্কোর ১৪৬ হয়। এ অবস্থায় অনুর্দ্ধ-১৯ বিশ^কাপ দলের স্টান্ডবাই অলরাউন্ডার দেবাশীষ সরকার দেবা চমৎকার পারফরমেন্স করে ৬টি ছক্কা, ৩টি চারে ৩৬ বলে ৬৩ রানে অপরাজিত থাকলে দলীয় স্কোর ৯ উইকেটে ২৫২ রান হয়। লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ইমতিয়াজ আহমেদ, জহিরুল ও আলী ওমর আবির চমৎকার ব্যাটিং দক্ষতায় যোগ্য সঙ্গ দান করেন। বোলিংয়ে বিজিত মাগুরা দলের পক্ষে মিনহাজুল ইমন ৪১ রানে ৬টি উইকেট দখল করে।
জবাবে মাগুরা জেলা ব্যাটিংয়ে নেমে টাঙ্গাইল জেলার স্পিনার জহিরুল, ইমতিয়াজ, রাকীব ও প্রীতমের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৩০ ওভারে ৯৩ রানে ৭ উইকেটের পতন ঘটে। এরপর মিনহাজুল ইমন(৫১রান) ও মেহেদী হাসান(৩৩রান) জুটি ৮৩ রান করলে পরাজয়ের ব্যবধান কমে। খেলার ৪৬.২ ওভারে ১০ হারিয়ে ১৯১ রান করলে টাঙ্গাইল জেলা ৬১ রানে জয়লাভ করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল দলের জহিরুল ৪২ রানে ৪টি এবং প্রীতম ও রাকিব ২টি করে উইকেট দখল করে। আগামী ২৬ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে নারায়নগঞ্জ ও গোপালগঞ্জ জেলার মুখোমুখি হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত টাঙ্গাইল জেলার সহকারী কোচ ইসলাম খানের অধীনে ১৫ জন খেলোয়াড় হচ্ছে এবং ম্যানেজার দেওয়ান সাইফুল ইসলাম লিটন এবং মেন্টর অরিন্দম পাল লিটন।
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের তারকা ক্রিকেটার টাঙ্গাইলের হুগড়ার রত্ন মেহেদী মারুফের অধিনায়কত্বে বাকী খেলোয়াড়বৃন্দ হলো জয়রাজ শেখ ইমন, ইমতিয়াজ আহমেদ, প্রিতম চাটার্জি, ফেরদৌস হোসেন লিমন, আলী অমর আবির,রাদিল মাহমুদ, মাহেদী হাসান, রুবেল মিয়া, রাকিবুল হাসান রাকিব, জহিরুল ইসলাম, অনিক হাসান এবং সদ্য শেষ হওয়া অনুর্দ্ধ-১৯ বিশ^কাপের উদ্বোধনী ব্যাটসম্যান রিফাত বেগ এবং দেবাশীষ সরকার দেবা।
একই দিন টাঙ্গাইল স্টেডিয়ামে ফরিদপুর জেলা ৭৪ রানে বরিশাল জেলাকে হারিয়েছে। টস হেরে ফরিদপুর জেলা প্রথমে ব্যাটিং করে ৩৮.৪ ওভারে ১৭৫ রানে অলআউট হয়। জবাবে বরিশাল জেলা ৩৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০১ রান করলে ফরিদপুর জেলা ৭৪ রানে জয়লাভ করে।