চলতি বছর এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে টাঙ্গাইলের গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে। সেখানে সবমিলিয়ে ২০ জন শিক্ষক থাকলেও পরীক্ষায় অংশ নেয়া ৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। শনিবার ঘোষিত ফলাফলের এমন চিত্র হতাশ করেছে সবাইকে। শতভাগ অকৃতকার্য হওয়ায় এলাকাজুড়ে বইছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইলের হয় টাঙ্গাইলের গোপালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। বর্তমানে সেখানে ২০ জন শিক্ষক কর্মরত রয়েছেন। আর শিক্ষার্থী রয়েছে প্রায় ২'শ জনঅ। চলতি বছর এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫ জন শিক্ষার্থী। এরমধ্যে নিয়মিত চারজন ও আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে একজন। শনিবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর হতাশা নেমে আসে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। ঘোষিত ফলাফলে দেখা যায় ৫ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। স্কুল এন্ড কলেজটির ২০ জন শিক্ষকের ৫ জন শিক্ষার্থীর কেউ পাস না করায় এলাকায় বইছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিগত সময়ে কলেজে ভালো ফলাফল হয়েছে। এবারই সমস্যা হয়েছে। সামনে ভালো কিছুর প্রত্যাশা করছেন তারা।
গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ আক্তার বলেন, ফলাফলে আমরা হতাশ। এমন হওয়ার কথা না।
বিগত সময়ে ফলাফল ভালো হয়েছে কলেজটিতে। টেকনিক্যাল কারনে এমন বিপর্যয় হতে পারে বলেও জানান তিনি।