ঢাকা | 24 September 2026

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবে'র জনসচেতনতামূলক র‍্যালি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে ডেঙ্গুর প্রকোঁপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে  জনসচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ও পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে  জনসচেতনতামূলক একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নীরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় ড্যাব এর নেতৃবৃন্দ উল্লেখ করেন, শুধু কীটনাশক স্প্রে বা প্রশাসনিক ব্যবস্থা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঘরের ফুলের টব, ভাঙা টায়ার, বা ছাদ বাগান ও এয়ারকন্ডিশনারে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি আক্রান্ত রোগীদের ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধ করতে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার যেমন—লেবুর শরবত, ডাবের পানি, খাবার স্যালাইন ও স্যুপ বেশি বেশি খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা.আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, প্রফেসর ডা.আবু হানিফ। 
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ডা.রফিকুল আলম তালুকদারসহ হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ