টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে সড়ক-ব্রীজ নির্মাণের দাবিতে চলা অনশন সপ্তম দিনে প্রত্যাহার করে নিয়েছেন জুলাইযোদ্ধা মশিউর রহমান| প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর আশ^াস এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আজিজুর রহমান কোরবানের অনুরোধে তিনি অনশন প্রত্যাহার করেছেন|
মশিউর রহমান কাতুলী ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজার মোর হতে ১৫০ গজ পশ্চিম দিকে ভবানীপুর কাতুলী বিলে ২০০ মিটার ব্রিজ ও প্রায় ১ কিলোমিটার রাস্তা মাটি ভরাট সহ গাইড বাঁধ নির্মানের দাবিতে ১২ জুলাই থেকে অনশন শুরু করেন| তার দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এনসিপি টাঙ্গাইলের মূখ্য সমš^য়ক মাসুদুর রহমান রাসেলসহ তাঁর সহযোগিরা অনশনে অংশ নিয়েছিলেন|
স্থানীয় বাসিন্দারা জানান, ভবানীপুর কাতুলী বিলে ২০০ মিটার ব্রিজ ও প্রায় ১ কিলোমিটার রাস্তা মাটি ভরাটসহ গাইড বাঁধ নির্মান অতি জরুরি| প্রতিদিন এ রাস্তা দিয়ে ৫ থেকে ৬শত শিক্ষার্থী প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসায় যাতায়াত করে| এছাড়াও ১২ থেকে ১৩ টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের বসবাস| কাতুলি ও তোরাবগঞ্জ হাঁট বাজারে হাজার হাজার লোকের ˆদনিক যাতায়াত এ রাস্তা দিয়ে| প্রতিদিন প্রায় শত শত মন গাভীর দুধ বিক্রিয়ের জন্য ওই হাটে আসেন খামারীরা| সঠিক সময়ে পৌছাতে না পারলে তা আর বিক্রি করা যায় না| বিলের ওই রাস্তাটি প্রায়, ৮ মাস পানির নিচে থাকে| মাত্র ৪ মাস আমরা কোন রকমে ¯^স্তিতে জীবন যাপন করেন| মান্নান গঞ্জ হাটঁ, নন্দী বয়ড়া, চান বয়ড়া ভবানিপুরে রয়েছে ৩ টি প্রাইমারি স্কুল| টাংগাইল শহরে থাকা শিক্ষকগণ ১১টার আগে স্কুলে পৌঁছাতে পারেননা অধিকাংশ দিনই|
অনশনকারী জুলাইযোদ্ধা মশিউর রহমান বলেন, আমি স্থানীয় মুরুব্বী আলহাজ আজিজুর রহমান কোরবানের অনুরোধে অনশন প্রত্যাহার করেছি| এদিকে টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কাতুলীবাসীর এই দাবি পুরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ^াস দিয়েছেন এই বার্তা পৌঁছারপর আমরা তাঁর উপর আস্থা রেখে অনশন প্রত্যাহার করেছি|