ঢাকা | 26 March 2026

টাঙ্গাইলের পাম্পে তেল সংকট ॥ বাইরে বেশি দামে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র পাম্পের বাইরে অতিরিক্ত দামে তেল বিক্রি করার অভিযোগ ওঠেছে। বুধবার(২৫ মার্চ) জেলার বিভিন্ন তেলের পাম্পে এ চিত্র দেখাগেছে। 

জানা যায়, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় জেলার বেশিরভাগ পাম্পে তেলের মজুদ প্রায় শেষ। অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ নোটিশ টানানো হয়েছে। ফলে মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিকসহ সাধারণ ভোক্তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতির সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বোতল ও জার ভর্তি পেট্রোল-অকটেন অতিরিক্ত দামে বিক্রি করছে। যা সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
 
ভুক্তভোগী মোটরসাইকেল চালক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আবু বকর ও হাবিবুল্লাহ বাহারসহ অনেকেই জানান, জেলার হাতে গোনা কয়েকটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ নোটিশ থাকায় বাইরে থেকে বেশি দামে তেল কিনে চলাচল করতে হচ্ছে।
 
মিনিট্রাক চালক সোলাইমান মিয়া জানান, তিনি রিজার্ভ মালামাল নিয়ে গন্তব্যে যেতে দুই হাজার টাকার তেলের জন্য মিনতি করলেও তাকে এক হাজার টাকার বেশি তেল দেওয়া হচ্ছেনা। বাধ্য হয়ে তিনি বেশি দামে বাইরে থেকে তেল কিনেছেন। তার অভিযোগ, এর পেছনে পাম্প মালিকদের কারসাজি থাকতে পারে। 

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাশাপাশি অবৈধভাবে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ