ঢাকা | 14 March 2026

টাঙ্গাইলে খাদ্যবান্ধবের চাল লুটের চেষ্টা, পুলিশি তৎপরতায় ১৬ টন চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিক টন চালসহ একটি ট্রাক লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশের দ্রুত তৎপরতায় দুষ্কৃতকারীরা চালের ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। 

এই ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, মগড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াজেদ আলী গত সোমবার (৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল খাদ্য গুদাম থেকে ১৬ মেট্রিক টন চাল উত্তোলন করেন। একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৫৯৮৬) করে চালগুলো কুইজবাড়ি বাজারে তাঁর অস্থায়ী গোডাউনের সামনে নেওয়া হয়। চাল আনলোড করার সময় স্থানীয় মো. মিঠু মিয়া (৩০), মো. জাকির হোসেন (৪০), মো. আব্দুল মালেক (৩১), সীমান্ত (২৮) এবং মো. তুষারসহ (২৮) আরও বেশ কয়েকজন তাতে বাধা দেন।

অভিযোগ উঠেছে, তারা কুইজবাড়ি বাজারে ব্যবসা করার জন্য ডিলার ওয়াজেদ আলীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চালসহ ট্রাকটি লুট করার উদ্দেশ্যে বড়বাসালিয়ার দিকে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে ডিলার ওয়াজেদ আলী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে সদর থানা পুলিশ অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়বাসালিয়া ব্রিজের ওপর ট্রাকটি ফেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

ডিলার মো. ওয়াজেদ আলী অভিযোগ করেন, স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতার মদদে তাঁর ব্যবসায়িক ক্ষতি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযুক্তদের সাথে ডিলারের পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সময়মতো পৌঁছানোয় বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পর এসআই মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চালসহ ট্রাকটি উদ্ধার করে ডিলারের জিম্মায় পৌঁছে দিয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় ডিলার ওয়াজেদ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ