ঢাকা | 11 March 2026

টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 'দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব' স্লোগানে টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে 

দিবসটি উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, টাঙ্গাইল এর আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টাঙ্গাইল এর সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। 

এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ