ঢাকা | 05 May 2026

টাঙ্গাইলে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সদরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে টাঙ্গাইল সদর শাখায়  আশেকপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ৩মে সংস্থার টাঙ্গাইল শাখায় আয়োজিত এ কর্মসূচির  শুভ উদ্বোধন করেন পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর  প্রধান উপদেষ্টা ডাঃ কাজী সুদীপ্তা কবির। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম মেনেজার আনিসুর রহমান ও শাখার  অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন । 

এ সময় ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চোখের রোগীদের জন্য পাওয়ার চশমা বিতরণ করা হয়।টাঙ্গাইল শাখায় আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন চক্ষু ও গাইনি ও ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারগণ । 

এসময় (পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) এর প্রধান উপদেষ্টা  ডাঃ সুদীপ্তা কবীর  বলেন পিএমকে একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি আমরা সবসময় সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আমরা প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষকে সেবা প্রদান করতে পারব বলে আশা করছি।”তিনি আরও জানান, সংস্থাটি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। 

এসময় স্থানীয় এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে আসা নাসিমা বেগম জানান,  পল্লী মঙ্গল  কর্মসূচি পক্ষ থেকে বিনামূল্যে ওষুধসহ  চিকিৎসা সেবা দিচ্ছে।   এটা আমাদের জন্য অনেক উপকার। আমরা চাই এ প্রতিষ্ঠান যেন  সাধারণ মানুষের জন্য আরো   উন্নত মানের  চিকিৎসা  সেবা  দেয়।  এতে সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসবে   এবং বিভিন্ন ক্লিনিকে গেলে বা হাসপাতালে  ৫০০ টাকা বিজিটে  ডাক্তার দেখাতে হয়। এখানে সম্পন্ন ফ্রি চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ