ঢাকা | 16 May 2026

টাঙ্গাইলে প্রবীণ ভবন নির্মাণ ভিত্তি প্রস্থর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে প্রবীণ ভবন নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। 

১৫ মে(শুক্রবার) বিকেলে জেলা সদর রোডে পুরাতন ফৌজদারী চত্বরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখা টাঙ্গাইলের আয়োজনে ৩তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় টাঙ্গাইলের প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সম্পাদকসহ প্রায় ৭০জন উপস্থিত ছিলেন।

শুরুতে ১৯৯৪ সালে সাড়ে তিন শতাংশ জমিতে প্রতিষ্ঠিত জেলা শাখার টিনের ঘরের পরিবর্তে ইট পাথরের ভবন নির্মাণ উদ্বোধনে কোরআর তেলাওয়াত করেন পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম। 

এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সভাপতি শাহানুর ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম উপস্থিত থেকে ভবণ নির্মাণ উদ্বোধনের দিক নিদের্শনা প্রদান করেন। 

জেলায় প্রায় ৮০০ সদস্য বিশিষ্ট জেলা প্রবীণ হিতৈষী সংঘের আরো  উপস্থিত ছিলেন  সাদিকুল আলম খোকা, সালাউদ্দিন আহমেদ, আঃ রাজ্জাক, নেজম উদ্দিন, জাহিদ হোসেন খান, আঃ লতিফ ও হযরত আলী প্রমুখ। 
দীর্ঘদিন পর টিনের ঘরের পরির্বতে ইট পাথরের ভবন নির্মাণ করার সুযোগে আনন্দিত জেলা সদস্যদের আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লিয়াকত আলী তালুকদার। 

উল্লেখ্য ৬০ বছরের অধিক বয়সীদের সংগঠন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় শাখার সদস্য  হলেন শাহনুর ইসলাম খান, মোঃ আবুল কাশেম, জাহিদ হোসেন খান, সালাউদ্দিন আহমেদ, লিয়াকত আলী তালুকদার, হাসান আলী খান ও আঃ রাজ্জাক। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ