ঢাকা | 12 March 2026

টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে কাগমারীতে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে কাগমারী কলেজ ছাত্রাবাস মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মাদ আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এস. এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক, অত্র কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক মোঃ আলী আশরাফ খান, সাবেক সম্পাদক প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, হল সুপার মোঃ নূরে- এ আলম, আমন্ত্রিত অতিথি, অত্র কলেজের সাবেক ভিপি ও সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্র সংসদ এর সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের ছাত্র ছাত্রদল সাধারণ সম্পাদক প্রার্থী জুয়েল রানা। শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ