ছবির ক্যাপশন:
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের (দফাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে গ্রাম পুলিশের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা ও কার্যক্রমে গতিশীলতা আনতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, “গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনকে তথ্য প্রদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে তাঁদের জনসেবার মান আরও বাড়বে এবং এ উদ্যোগ তাঁদের কার্যক্রমকে গতিশীল করবে।”
এর আগে বিভাগীয় কমিশনার টাঙ্গাইল মডেল প্রাইমারি স্কুল, এসিল্যান্ড অফিস ও টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বাক্প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।