টাঙ্গাইলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযানে সর্বমোট ৩ জন। ১ দালাল ১ চোর এবং ১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দালাল হয়রানি করে থাকে এবং মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়। বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করেন এবং আইনানুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা পরোয়ানা জারির পর আসামিদের কড়া নিরাপত্তায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতাল চত্বরে রোগীদের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।