ঢাকা | 08 February 2026

টাঙ্গাইল-৮ আসন রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার-বিলবোর্ড

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের নির্বাচনী আচরণবিধি মেনে স্থাপিত ব্যানার ও বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। হরিণ প্রতীকের এসব প্রচারণা সামগ্রী পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো নির্বাচনী ব্যানার ও বিলবোর্ড ভেঙে ও ছিঁড়ে ফেলা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ রাসেল বলেন, শক্তির নয়, জনগণের রায়েই হবে হরিণের বিজয়। ব্যানার-পোস্টার ছিঁড়তে পারলেও মানুষের মন থেকে আমাদের সরাতে পারবেনা। আমরা আইনের পথেই থাকবো।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবদুল্লাহ আল রনী বলেন, আমরা নির্বাচনী বিধি-নিষেধ অনুযায়ী জরিমানা করছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ